কেরাণীগঞ্জ মডেল স্কু্ল অ্যান্ড কলেজ

Keraniganj Model School & College

EST. 2010

প্রিন্সিপাল শাহেদ শাহরিয়ার শোভন এর বাণী

সবার জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। শিক্ষা অর্জন সকল মানুষের মৌলিক অধিকার। এ অধিকার কে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত । 

তাই যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদের নিয়ে ভাবি  । আমাদের কেরাণীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদেরকে যুগোপযোগী শিক্ষা প্রদান করে থাকে। পরিশেষে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা আমাদের সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা যেন নৈতিক ও উন্নত জ্ঞান অর্জনের মাধ্যমে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং নিজের পরিবার , সমাজ তথা দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনতে পারে। সে লক্ষ্যকে সামনে রেখে কেরাণীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিচালক স্যারের নির্দেশনায় আমরা শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণ কাজ করে যাচ্ছি। কেরাণীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ  যাত্রা পথে সকলের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করি।